সময়টা হয়ত অনেক অনাকাঙ্ক্ষিত সময়ের। কিছুদিন বসবাস কাঙ্ক্ষিত হৃদয়ে। সময়টাতে তোমার হাত ছিলোনা। আমার তখন হাতই হয়ত জন্মায় নাই।
তোমাকে বলা হয়নি এখনো, আমার সেখানেও একটি পরিবার ছিলো। আমার যমজ আর আমি। কত ভাগাভাগি করেছি, খুনসুটি করেছি। তোমার ভালবাসা কার জন্য বেশি হবে, তা নিয়ে রাগ করেছি, অভিমানে কাতর হয়েছি। তুমি জানতে মা, আমরা খেলা করলেই- তোমার কষ্ট হতো জেনেই আমরা খেলা ছেড়েছি।
যেদিন তুমি আমাদের পরিবারে রাখতে চাইলেনা। আমরা জানতাম তুমিও আমাদের কাছে চলে আসবে। কেউ জানেই না, এই যে আমাদের পরিবার তারার দেশে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুমন
"অনাকাঙ্খিত জীবন" কত কারনেই সেটা হতে পারে, হতে পারে ভালবাসার পাগলামিতে, হতে পারে প্রলোভনে, আবার পারিবারিক বন্ধন মানে বৈবাহিক সূত্রেও অনেক অনাকাঙ্খিত ভ্রূণ বেড়ে উঠতে পারে। অথচ তারা কখনোই জানতে পারে না তারা কাঙ্খিত না অনাকাঙ্খিত। ভ্রুণ হত্যার মর্মান্তিক কথকতা। ভাল লিখেছেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।